আজ সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির Logo প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতির তথ্য পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে Logo বনবিভাগের অভিযানে মধুসহ ১১ মৌয়াল আটক Logo আশাশুনিতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী Logo খুলনায় জামায়াতের থানা কর্মপরিষদ, মজলিসে শূরা ও টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত Logo বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা Logo দুস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি ইজ্জত উল্লাহ Logo সীমান্তের যেকোন অন্যায় জনগণ প্রতিহত করবে Logo বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মামলার সাক্ষীকে যুবদল নেতার হুমকি Logo চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জামায়াত নেতা এমরান হুসাইন: দেশকে দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্ত রাখতে সক্রিয় ভূমিকা নিতে হবে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন বলেছেন, প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমাদানকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য গোদামজাত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। ফলে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারদের সাহরি ও ইফতারের আয়োজন কঠিন হয়ে পড়েছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করে অসাধু সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া মাহে রমাদানের পবিত্রতা রক্ষার জন্য সমাজে অশ্লীলতা, মাদক, জুয়া ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখা, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত জেলা বৈঠকে মাওলানা এমরান হুসাইন সভাপতির বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম ও এ টি এম গাউসুল আযম হাদি, জেলা কর্মপরিষদ সদস্যরা, খুলনা দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি এবং অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।

সভায় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রেখে যোগ্যতা অর্জনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নিজেদের যোগ্য চরিত্রে গড়ে তোলা উচিত। আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা গ্রহণ করা অপরিহার্য।

মাওলানা এমরান হুসাইন আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হয়নি। বারবার শাসক ও শাসনের পরিবর্তন হলেও জনগণের ভাগ্য বদলায়নি। ঘুষ, দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষ দিশাহারা। চব্বিশের ৫ আগস্ট তরুণ প্রজন্মের সাহসী ও ত্যাগী ভূমিকার কারণে আজ দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে। নতুন বাংলাদেশকে হারিয়ে যেতে দেওয়া যাবে না; জাতীয় ঐক্যের মাধ্যমে পুনর্গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা গুরুত্বপূর্ণ।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির

জামায়াত নেতা এমরান হুসাইন: দেশকে দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্ত রাখতে সক্রিয় ভূমিকা নিতে হবে

আপডেট সময়: ০৬:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬