আজ শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির Logo প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতির তথ্য পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে Logo বনবিভাগের অভিযানে মধুসহ ১১ মৌয়াল আটক Logo আশাশুনিতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী Logo খুলনায় জামায়াতের থানা কর্মপরিষদ, মজলিসে শূরা ও টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত Logo বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা Logo দুস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি ইজ্জত উল্লাহ Logo সীমান্তের যেকোন অন্যায় জনগণ প্রতিহত করবে Logo বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মামলার সাক্ষীকে যুবদল নেতার হুমকি Logo চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সীমান্তের যেকোন অন্যায় জনগণ প্রতিহত করবে

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জতুল্লাহ বলেছেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সীমান্তে যে কোনো ধরনের অন্যায়, অবৈধ অনুপ্রবেশ কিংবা বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড দেশের জনগণ মেনে নেবে না। সকলকে সঙ্গে নিয়ে ভারতের সব ধরনের আগ্রাসন ও অপতৎপরতা প্রতিরোধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।” তিনি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান। শুক্রবার (১২ জুন) বিকেলে সাতক্ষীরা জেলার ভারত সীমান্তসংলগ্ন ভোমরা স্থলবন্দরে অনুষ্ঠিত সমাবেশ তিনি এসব কথা বলেন। ভারত সীমান্ত দিয়ে ‘পুশইন’ বন্ধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য এড. আজিজুল ইসলাম, পৌর আমির জাহিদুল ইসলাম, সদর আমির মাওলানা মোশারফ হোসেন, সদর সেক্রেটারি মাওরানা হাবিবুর রহমান, দেবহাটা জামাযাতের সেক্রেটারি হাফেজ ইমদাদুল হক এনসিপির জেলা যুগ্ম সম্পাদকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “সীমান্ত এলাকায় বারবার ‘পুশইন’ ও অনুপ্রবেশের অভিযোগ উদ্বেগজনক। দেশের নিরাপত্তা ও জনগণের স্বার্থে সীমান্ত ব্যবস্থাপনায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”বিক্ষোভ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির

সীমান্তের যেকোন অন্যায় জনগণ প্রতিহত করবে

আপডেট সময়: ১১:২৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬