আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়: ০৩:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ছবি: সমকাল

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অননুমোদিত যাতায়াত বন্ধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে জনবল, টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি।

মঙ্গলবার সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অস্থায়ী এবং স্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর চালানো হচ্ছে বিশেষ তল্লাশি। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ চলাচল প্রতিরোধে দিন-রাত ২৪ ঘণ্টা মোবাইল টহল অব্যাহত রয়েছে।

বিশেষ করে রাতের বেলায় সীমান্তের অন্ধকার ও স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এ কাজে সার্চলাইট ও আধুনিক থার্মাল ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিচালনা করা হচ্ছে যৌথ টহল কার্যক্রম।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে। চেকপোস্ট ও নিয়মিত টহলের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করে কাজ করছে বিজিবি। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সাতক্ষীরা সীমান্তে এ নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

আপডেট সময়: ০৩:২৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬