সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় খাসপুর কে.এল. আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান। সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন জামায়াতের আমির মো. মশিয়ার রহমান। সম্মেলনে মহিলা বিভাগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। এ সময় কর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
কলারোয়ার জামায়াতের মহিলা কর্মী সম্মেলন
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- ১৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




























