সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) আশাশুনি থানা-পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার শীতলপুর গ্রামের মো. ইয়াছিন গাজীর ছেলে ইমন হোসেন (২২), একই গ্রামের জালাল গাজীর ছেলে মেহেদী হাসান (২০), কলিমাখালী গ্রামের আব্দুর হাকিম সানার ছেলে সোহরাব হোসেন, একই গ্রামের মোতালেব সরদারের ছেলে ফারুক হোসেন বিল্টু, নাকতাড়া গ্রামের আব্দুল সানার ছেলে আজিজুল ইসলাম, বুধহাটা গ্রামের শিবানন্দ দের ছেলে আব্দুল্লাহ ওরফে জয়দেব (৩০) এবং কাটাখালী গ্রামের মৃত আব্দুর রউফ সানার ছেলে ইয়াকুব আলী সানা।
পুলিশ সূত্রে জানা যায়, ইমন হোসেনের বিরুদ্ধে শ্যামনগর থানার সিআর-৩৬৬/২৬ এবং মেহেদী হাসানের বিরুদ্ধে সিআর-৩৬৩/২৬ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সোহরাব হোসেনের বিরুদ্ধে সিআর-১৪৩/২২, ফারুক হোসেন বিল্টুর বিরুদ্ধে পারিবারিক জারি ০৫/২০, আজিজুল ইসলামের বিরুদ্ধে আশাশুনি থানার সিআর-৩৫০/২৫, আব্দুল্লাহ ওরফে জয়দেবের বিরুদ্ধে টিআর-১৮০/২১ ও জিআর-৬২/১৯ এবং ইয়াকুব আলী সানার বিরুদ্ধে আশাশুনি থানার সিআর-১৫৭৪/২৫ মামলায় ওয়ারেন্ট রয়েছে।
পরে গ্রেপ্তার সাতজনকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। আশাশুনি থানার ওসি শাহিদুর রহমান বলেন, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
আজকের বাণী 





















