আজ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ব্যাংকের কলারোয়া উপশাখায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। পরে ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের কলারোয়া উপশাখার ইনচার্জ হৃদয় সাহা, ট্রানজেকশন সার্ভিস অফিসার ফাতেমা ফেরদৌসী ও মার্কেটিং অফিসার শিমুল হোসাইন উপস্থিত ছিলেন। আলোচনা পর্বে বক্তারা আইএফআইসি ব্যাংকের পাঁচ দশকের পথচলা, গ্রাহকসেবা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাংকটির ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে আইএফআইসি ব্যাংক দীর্ঘদিন ধরে আর্থিক সেবা দিয়ে আসছে। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও সেবায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও ব্যাংকটির পাশে থাকার কথা জানান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানান এবং ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। শেষে ব্যাংকের অগ্রগতি, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

কলারোয়ায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

আপডেট সময়: ১১:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬