আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সাতক্ষীরার দেবহাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাঁদের আশ্বস্ত করেন।

পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা জেলায় ৬০৯টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপিত হতে যাচ্ছে। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত পরিকল্পনা নেওয়া হয়েছে। পূজার সময় যান চলাচল স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, পূজারীরা ও দর্শনার্থীরা যাতে নিরাপদে মণ্ডপে আসতে এবং পূজা শেষে বাড়ি ফিরতে পারেন, সে জন্য নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপার জানান, সাদাপোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ইউনিফর্মধারী পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হবে। আনসার সদস্যদের মোতায়েনের কার্যক্রম শুক্রবার থেকে শুরু হবে।

বিভিন্ন সংস্থার সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিস, জেলা ও উপজেলা প্রশাসন, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং মন্দির কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের সমন্বয় রয়েছে। সবার সহযোগিতায় সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদ্‌যাপন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পুলিশ সুপার আরও বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ জনগণের পাশে রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) বায়জিত হোসেন, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, জেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সুভাষ ঘোষ, উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি অসীম ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

আপডেট সময়: ০৯:২৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬