সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুরে জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এলাকাবাসীর অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার নির্দেশে এ কার্যক্রম বন্ধ করা হয়। স্থানীয়রা জানান, হাদিপুর শেখপাড়া থেকে বেজেরহাটি আরএইচ সড়ক পর্যন্ত প্রায় ৯০০ মিটার নতুন পিচঢালা সড়কের নির্মাণকাজ চলছে। ওই সড়কের পাশে ড্রেজার মেশিন বসিয়ে ভূগর্ভ থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে পাশের বসতবাড়ি ও নির্মাণাধীন সড়ক ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়। অভিযোগ পাওয়ার পর ইউএনওর নির্দেশে নওয়াপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হোসেন ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের সত্যতা পান এবং তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধ করে দেন। একই সঙ্গে ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জব্দের বিষয়ে সতর্ক করা হয়। ইউএনও মিলন সাহা বলেন, জনস্বার্থবিরোধী ও অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় এ ধরনের কার্যক্রম চালানোর চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের এ পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
দেবহাটার হাদিপুরে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধ
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- ৬০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




























