সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রফেসর শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বোরহান উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রফেসর মাওলানা আব্দুল গফফার।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল গফফার বলেন, শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের দায়িত্বশীলদের আন্তরিকতা, নিষ্ঠা ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ জন্য সংগঠনের প্রতিটি পর্যায়ের কার্যক্রম নিয়মিত পর্যালোচনার মাধ্যমে সাংগঠনিক দক্ষতা ও সক্ষমতা বাড়াতে হবে। বৈঠকে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের মাসিক সাংগঠনিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এ সময় ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দায়িত্বশীলদের করণীয় নির্ধারণ এবং সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। বৈঠকে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।
আজকের বাণী 























