আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনির বসুখালিতে এমপি রবিউল বাশারকে গণসংবর্ধনা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার বসুখালিতে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশারকে এক জাকজমকপূর্ণ গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেলে বসুখালি সবুজ সংঘের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুখালি মাঠে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক। শোভনালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা এন এ এম আলী মূরতাজা এবং উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম। এছাড়া সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) শরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শোভনালী ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল বাশার এলাকার সামগ্রিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজক সংগঠন ‘বসুখালি সবুজ সংঘ’ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

আশাশুনির বসুখালিতে এমপি রবিউল বাশারকে গণসংবর্ধনা

আপডেট সময়: ০৯:২৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬