আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক Logo দুর্ঘটনার পর কেমন আছেন তানজিন তিশা?
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্কুল ম্যানেজমেন্ট কমিটি (এসএমসি) ও পিটিএ সদস্যদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা মডেল মসজিদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল (IDEAL) এ প্রশিক্ষণের আয়োজন করে। লিলিয়ান ফন্ডস, নেদারল্যান্ডসের অর্থায়নে এবং সেন্টার ফর ডিসএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) সহযোগিতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করা হয়।

প্রশিক্ষণে প্রকল্পের আওতাধীন সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি ও পিটিএ সদস্যরা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম। এ সময় তিনি প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ পরিচালনা ও উপস্থাপনা করেন প্রকল্পের সিবিআর কর্মকর্তা এসকে ইউসুফ আলী। তাঁকে সহযোগিতা করেন ফিল্ড ট্রেইনার আবতাবুর জামান ও সিবিআর ইন্টার্ন ইমরান হোসেন।

প্রশিক্ষণে প্রতিবন্ধিতা কী, এর ধরন ও কারণ, প্রাথমিক পর্যায়ে প্রতিবন্ধিতা শনাক্তকরণ, বিশেষায়িত, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা ও পার্থক্য, কার্যকর শিখন-পদ্ধতি এবং প্রতিবন্ধীবান্ধব শ্রেণিকক্ষের বিন্যাসসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহায়ক ও বৈষম্যহীন পরিবেশ তৈরির বিষয়ে মতামত তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সচেতন ও দক্ষ করে তোলার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের সমান সুযোগ, মর্যাদা, অংশগ্রহণ ও শিক্ষার অধিকার নিশ্চিত করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ বিদ্যালয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক

আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ

আপডেট সময়: ০৯:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬