আজ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় পাগলা মহিষের আক্রমণে শিশুসহ আহত ৭

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর ও নওয়াপাড়া গ্রামে পাগলা মহিষের বেপরোয়া আক্রমণে তিন বছরের এক শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জবাইয়ের উদ্দেশ্যে একটি মহিষকে দেবহাটা বাজারে নেওয়ার সময় রশি ছিঁড়ে সেটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা মহিষটিকে আটকানোর চেষ্টা করলে সেটি আরও ক্ষিপ্ত হয়ে পথচারী ও স্থানীয়দের ওপর একের পর এক আক্রমণ চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতরা হলেন—বসন্তপুর গ্রামের ইসলাম সরদারের ছেলে ও মাংস ব্যবসায়ী মিজান সরদার, আব্দুল গফফারের স্ত্রী বেবি খাতুন, এবাদুল গাজীর ছেলে সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলামের ছেলে তিন বছরের অয়ন আহমেদ, সিরাজুল ইসলামের স্ত্রী সীমা পারভীন এবং নওয়াপাড়া গ্রামের বাশার। এ ছাড়া আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা জানান, মহিষের আক্রমণে কয়েকজনের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। আহতদের ক্ষতস্থানে একাধিক সেলাই দিতে হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, তিন বছরের শিশু অয়নসহ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, এলাকাবাসীর সহযোগিতায় পাগলা মহিষটিকে আটক করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

দেবহাটায় পাগলা মহিষের আক্রমণে শিশুসহ আহত ৭

আপডেট সময়: ১০:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬