সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী ৫০ শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোটারিয়ান নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে রিপন বিশ্বাস বলেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। অর্থাভাব যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনায় বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে সমাজের সবাইকে নজর দিতে হবে। রোটারী ক্লাব অব সাতক্ষীরার এ উদ্যোগ প্রশংসনীয়। এসব শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে। তিনি দেশের উন্নয়নে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
রোটারী ক্লাব অব সাতক্ষীরার প্রেসিডেন্ট রোটারিয়ান আখতারুজ্জামান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সিএম নাজমুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান হাবিবুর রহমান হবি, রোটারিয়ান মো. আশরাফুল করিম ধনী, রোটারিয়ান মো. মাগফুর রহমান, রোটারিয়ান ফারহা দীবা খান সাথী, রোটারিয়ান মশিউর রহমান বাবু, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান কামরুজ্জামান রাসেল, সাবেক সেক্রেটারি রোটারিয়ান এসএম মিজানুর রহমান, সার্জেন্ট অব আর্মস রোটারিয়ান নাসিমা খাতুন, রোটারিয়ান মো. গোলাম রসুল ও রোটারিয়ান তারিনা তাজরিন প্রমুখ। বক্তারা রোটারী ক্লাবের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন। নতুন শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ দেখা যায়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
অসচ্ছল-মেধাবী ৫০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- ৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ






















