সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের পৃথক অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. রবিউল সরদার (৬৫), বাইনতলা গ্রামের মো. মাসুম মোল্যা (৩৮) এবং গোদাড়া গ্রামের নাজমুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা আশাশুনি থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় করা মামলাটির নম্বর ১৩ (১০) ২৬। এ মামলায় রবিউল সরদারকে গুনাকরকাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, চুরি-সংক্রান্ত মামলায় মাসুম মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলাটি গত ২৩ জুলাই দণ্ডবিধির ৪৫৭, ৩২৮ ও ৩৮০ ধারায় করা হয়। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে নাজমুল ইসলামকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আশাশুনি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৩
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- ১৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ



























