সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে নবগঠিত জেলা যুবদল ও ছাত্রদলের নেতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের কে লাইনসংলগ্ন সড়কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও তাজকিন আহমেদ চিশতি। অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাদের পাশাপাশি যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। এ সময় নবগঠিত জেলা যুবদলের আহ্বায়ক এইচ আর মুকুল, সদস্যসচিব শফিকুল আলম বাবু এবং জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক অর্ঘ্যসহ নেতাদের সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
সাতক্ষীরায় নবগঠিত যুবদল-ছাত্রদলের নেতাদের সংবর্ধনা
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৪১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- ৫৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























