আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের প্রস্তুতিসভা Logo আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা Logo নূরনগর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা Logo নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের সাথে তালা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা বিনিময় Logo পরিবেশ সুরক্ষায় ফুলকুঁড়ি আসরের কুইজ ও বৃক্ষরোপণ Logo মাছের অধিকতর ফলন নিশ্চিতে সাতক্ষীরায় আধুনিক মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ Logo সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে জিয়া পরিষদের শুভেচ্ছা Logo সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo এনএইচডিএফ কলারোয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলার চাপড়া এলাকার একটি খেলার মাঠ নিয়ে চলমান বিরোধের মধ্যে হাইকোর্টে বিচারাধীন বিষয় গোপন রেখে নিম্ন আদালতে মামলা দায়ের ও তদন্ত পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম সরেজমিনে বিরোধপূর্ণ স্থান পরিদর্শন করেন। এ সময় সরকারি রেজিস্টার্ড সার্ভেয়ার শেখ রুবেল হোসেন উপস্থিত ছিলেন। তদন্তকালে স্থানীয় বাসিন্দা, ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, খেলোয়াড় এবং উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকাটির মাঠ ও পুকুর চাপড়া হিন্দোল যুব সংঘ পরিচালনা করে আসছে এবং সেখানে নিয়মিত খেলাধুলা অনুষ্ঠিত হয়। ক্লাব কর্তৃপক্ষের দাবি, জমি ও মাঠসংক্রান্ত বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তৃতীয় পক্ষ নিম্ন আদালতে মামলা দায়ের করেছে। এছাড়া তদন্ত ও মামলার প্রক্রিয়া নিয়ে তারা বিভিন্ন অভিযোগ তুলেছেন। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভর করবে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে মাঠটি খেলাধুলার কাজে ব্যবহৃত হয়ে আসছে। বিরোধের শান্তিপূর্ণ ও আইনগত সমাধান কামনা করেছেন এলাকাবাসী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক

চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক

আপডেট সময়: ০৯:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬