সাতক্ষীরার তালা উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করেছেন তালা-কলারোয়া সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। শুক্রবার (১২ জুন) বিকেলে তালা শিল্পকলা একাডেমিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টিজনিত কারণে পরে এমপির তালাস্থ নিজস্ব কার্যালয়ে অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৯ জন গরিব ও দুস্থ ব্যক্তির মাঝে এমপির ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “দুস্থ ও অসহায় মানুষের সহযোগিতার জন্য আমাকে খুঁজতে হবে না। আমি নিজেই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসব। আজকের এই চেক বিতরণ তারই প্রমাণ।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, এড. মশিয়ার রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী, সরদার ইয়াছিন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
দুস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি ইজ্জত উল্লাহ
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- ১২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























