বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ফুলতলা মোড়ে ‘একটাই পৃথিবী, আসুন বাঁচি প্রকৃতির ছাদে’ প্রতিপাদ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জামায়াতের উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে মানববন্ধনে স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন। উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও টিম সদস্য শেখ নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ। এ সময় জামাল ফারুক, জাহাঙ্গীর আলম, মাসুদ রানা ও আবুল বাশার বক্তব্য দেন। বক্তারা প্লাস্টিক ব্যবহার কমানো, বৃক্ষরোপণ জোরদার, নদী-জলাশয় রক্ষা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আজকের বাণী 






















