আজ বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কলারোয়ায় আইবিডব্লিউএফের ঈদ পুনর্মিলনী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ঈদুল আজহার আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে কলারোয়ায় ইন্ডাস্ট্রিয়াল ইস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বুধবার (৩ জুন) বেলা ১২টায় কলারোয়ার মরহুম আছির উদ্দীন শায়েদা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা ঈদের প্রকৃত শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সামাজিক ঐক্য ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আবিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জোনের সভাপতি খাঁন মো. মোশাররফ হোসেন, সাতক্ষীরা জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, কলারোয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ শাহজাহান আলী এবং সেক্রেটারি ডা. আব্দুর রশিদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী, কলারোয়া পৌর সভাপতি ও রাসেল ফার্মেসির স্বত্বাধিকারী কাজী শামসুর রহমান, সেক্রেটারি মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ীরা। বক্তারা বলেন, ইন্ডাস্ট্রিয়াল ইস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন, যা ব্যবসায়ী সমাজের মধ্যে ইসলামের সুমহান আদর্শ, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি ব্যবসায়িক কর্মকাণ্ডে সততা, ন্যায়পরায়ণতা ও ইসলামী অনুশাসনের চর্চার মাধ্যমে একটি আদর্শ ব্যবসায়ী সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। তারা আরও বলেন, ব্যবসায়ীদের মাঝে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ও দায়িত্বশীলতার চর্চা বৃদ্ধি, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণে আইবিডব্লিউএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

কলারোয়ায় আইবিডব্লিউএফের ঈদ পুনর্মিলনী

আপডেট সময়: ১০:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬