আজ শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির Logo প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতির তথ্য পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে Logo বনবিভাগের অভিযানে মধুসহ ১১ মৌয়াল আটক Logo আশাশুনিতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী Logo খুলনায় জামায়াতের থানা কর্মপরিষদ, মজলিসে শূরা ও টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত Logo বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা Logo দুস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি ইজ্জত উল্লাহ Logo সীমান্তের যেকোন অন্যায় জনগণ প্রতিহত করবে Logo বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মামলার সাক্ষীকে যুবদল নেতার হুমকি Logo চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল (পিকেএম) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার মণ্ডলের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ইব্রাহীম বাহারীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে নবগঠিত কমিটির সভাপতি, সদস্য ও অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা। আলোচনা সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি ও কাটুনিয়া রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শিক্ষকদের আরও আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং অভিভাবকদের শিক্ষা কার্যক্রমে অধিক সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন ও শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পরিচয়পত্র (আইডি কার্ড) চালুর ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তব্য দেন কাটুনিয়া রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক এস কে তাজুল ইসলাম, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও শিক্ষক মো. আফজাল হোসেন, শিক্ষক রাজেশ্যাম, শিক্ষানুরাগী বিশ্বজিৎ সরদার, অভিভাবক প্রতিনিধি সুশান্ত সরদার, সমাজসেবক শেখ আবু আসলাম লাল্টু, শিক্ষানুরাগী শহিদুল ইসলাম পাড় ও গাজী আমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির

বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা

আপডেট সময়: ১১:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬