খুলনার রূপসা নদী থেকে অনিল কুমার সাহা (৮০) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ২নং কাস্টমঘাট এলাকার রকি ডকের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অনিল কুমার সাহা নগরীর বেলায়েত হোসেন সড়ক ওয়াপদা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা ছিলেন। রূপসা নৌ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান, ১ জুন সকাল ৯টার দিকে আলম সাহেবের বরফকল ঘাটে রূপসা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। বুধবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
রূপসা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- ১৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


























