আজ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ডেঙ্গুতে জামায়াত নেতা অধ্যক্ষ আহাদ আলীর ছেলের মৃত্যু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরীর সাবেক সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মো. আহাদ আলীর ছোট ছেলে আল আমিন অনিক (২৮) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনিক খান বাহাদুর আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। গত ২৪ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হলে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর প্লাটিলেট ৮ হাজার এবং হিমোগ্লোবিন ৬-এ নেমে আসে। চিকিৎসকেরা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন।

শুক্রবার (২ অক্টোবর) রক্ত দেওয়ার সময় সকাল ১০টার দিকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ওই দিন রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে অনিকের মরদেহ খুলনা মহানগরীর টুটপাড়ার আহাদ আলী লেনের নিজ বাসভবনে নেওয়া হয়। এ সময় স্বজন ও সহপাঠীদের কান্নায় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। যোহরের নামাজের পর খুলনা আলিয়া কামিল মাদরাসায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর বাবা অধ্যক্ষ মো. আহাদ আলী। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। পরে টুটপাড়া কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এদিকে অনিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল, খুলনা মহানগর, খুলনা জেলা, বাগেরহাট জেলা ও সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দানের জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক ধৈর্যের সঙ্গে সহ্য করার তাওফিক কামনা করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

ডেঙ্গুতে জামায়াত নেতা অধ্যক্ষ আহাদ আলীর ছেলের মৃত্যু

আপডেট সময়: ০৭:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬