আজ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় তাঁতীদলের সমাবেশ ও মিছিল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

0-3840x2160-0-0-{}-0-12#

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা মহানগর শাখা। সোমবার খুলনা নতুন রেলস্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় তাঁতীদলের নির্বাহী সদস্য ও খুলনা মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো. আবু সাইদ শেখের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম শফিকুল আলম মনা বলেন, দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। এ অবস্থায় শেখ হাসিনার সমর্থকরা দেশের ভেতরে ও বাইরে থেকে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘খুলনার মাটি জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি। এখানে কোনো সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রকারীদের ঠাঁই হবে না।’ জনগণের জানমাল রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো রাজপথে সজাগ রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল বা সাধারণ মানুষের শান্তি নষ্ট করার কোনো চেষ্টা হলে তা রাজপথে মোকাবিলা করা হবে। কোনো ষড়যন্ত্রই দলের ঐক্য নষ্ট করতে পারবে না। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে শফিকুল আলম তুহিন বলেন, আওয়ামী লীগের ‘ফ্যাসিস্ট চক্র’ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, গুপ্ত হামলা ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।’ সন্ত্রাস ও ভয় দেখিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দমানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন রাজার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, মহানগর তাঁতীদলের সদস্যসচিব (দায়িত্বপ্রাপ্ত) অ্যাডভোকেট মো. আসলাম হোসেন ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ূন কবির। এ ছাড়া সমাবেশে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড তাঁতীদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডি ঘোষ রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় তাঁতীদলের সমাবেশ ও মিছিল

আপডেট সময়: ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬