আজ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা Logo পুতিনের জন্মদিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ৩২ Logo পোল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ১, প্রধান শিক্ষকসহ আহত ২ Logo কলারোয়ায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন Logo আশাশুনিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার Logo ধুলিহরে পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-অলঙ্কার লুট Logo ৩১ অক্টোবরের লংমার্চ সর্বাত্মক করার আহ্বান গোলাম পরওয়ারের Logo অসচ্ছল-মেধাবী ৫০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

৩১ অক্টোবরের লংমার্চ সর্বাত্মক করার আহ্বান গোলাম পরওয়ারের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সাত দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে খুলনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনাডাঙ্গার আল ফারুক সোসাইটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

খুলনাঞ্চলের মা-বোন, ছাত্র-জনতা ও শ্রমিকদের লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত থাকবে। আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সর্বাত্মক করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাটাখালী থেকে শিববাড়ি মোড় এবং ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর পর্যন্ত খুলনার সড়কগুলো জনসমুদ্রে পরিণত করতে হবে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আইনের শাসন, বাক্‌স্বাধীনতা ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। এই লংমার্চ কেবল একটি কর্মসূচি নয়; এটি মজলুম মানুষের পক্ষে এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদের কর্মসূচি। গোলাম পরওয়ার বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে খুলনাঞ্চলের মানুষ ভূমিকা রেখেছে। সেই ঐতিহ্য ধরে রেখে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মাওলানা মো. মশিউর রহমান খান এমপি ও মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, খুলনা মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। সভায় লংমার্চ সফল করতে গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রস্তুতিসভা আয়োজন, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জানানো হয়, সাত দফা দাবিতে ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা। লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা

৩১ অক্টোবরের লংমার্চ সর্বাত্মক করার আহ্বান গোলাম পরওয়ারের

আপডেট সময়: ১০:৫৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬