আজ বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অস্ট্রেলিয়ার বিপক্ষে চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার ঘোষিত স্কোয়াডে দুটি পরিবর্তন এনে চমক দেখিয়েছে নির্বাচকরা। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও আফিফ হোসেন ধ্রুব। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান এবং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। অন্যদিকে নুরুল হাসান সোহান নিয়মিত টি-টোয়েন্টি দলে থাকলেও ওয়ানডে দলে এখনও স্থায়ী জায়গা করে নিতে পারেননি। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৯, ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

আপডেট সময়: ১০:১৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬