আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে খেলেছিল দল। কিন্তু দুই বছর পরের আসরে হতাশাজনক পারফরম্যান্সের পর নেতৃত্ব হারান। এই বছরের শুরুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড কোনো কিছু না জানিয়ে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে রশিদকে ছাঁটাই করেছিল। ২০২৬ বিশ্বকাপে দল গ্রুপ পর্বেই বিদায় নিলেও এমন পরিণতি কল্পনা করেননি এই লেগস্পিনার। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরানকে। এক সাক্ষাৎকারে এনিয়ে নীরবতা ভাঙলেন রশিদ, ‘ওই সময় ঠিক কী হয়েছিল, আমি জানতামও না। বোর্ড যখন এটা ঘোষণা করল, আমি জানার জন্য (অধিনায়কত্ব পরিবর্তনের কারণ) এসেছিলাম।’ রশিদের নেতৃত্বে ৪৮ টি-টোয়েন্টি খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জয় ২৬টি, হার ২২।

জয়-হারের অনুপাতে আফগান অধিনায়ক হিসেবে তার উপরে আছেন কেবল আসগর আফগান, যার সময়ে আফগানিস্তান প্রায় সময় নিচু র‌্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলতো। রশিদ বললেন, ‘আমার নেতৃত্বে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলাম, ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছিলাম। কিন্তু মাঝেমধ্যে কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণে থাকে না।’ অধিনায়কত্ব হারানোর ধাক্কা সামলে নিয়েছেন তিনি, ‘কিন্তু আমি এখন সামনের দিকে তাকিয়ে, অধিনায়ক থাকি বা না থাকি, আমি আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারছি, এতেই গর্বিত। আমার যে দক্ষতা ও সামর্থ্য আছে, সেটাকে ব্যবহার করার চেষ্টা করছি। আমি যেটা নিয়ন্ত্রণ করতে পারি, সেটা হলো আফগানিস্তানের জন্য ভালো খেলা এবং তাদেরকে জেতানো।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান

আপডেট সময়: ০৯:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬