আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন শাহজাদ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মোহাম্মদ শাহজাদ। ভেঙে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হকের রেকর্ড। ৪৯ বলে সেঞ্চুরি করে পাকিস্তানি ব্যাটার হিসেবে গড়েছেন দ্রুততম শতকের কীর্তি। পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্রেসিডেন্টস ট্রফির তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রথম দিন সেঞ্চুরি করেন শাহজাদ। হায়দরাবাদ কিংসমেন একাডেমির বিপক্ষে পাকিস্তান টেলিভিশনের হয়ে আট ছক্কা ও ১২ চারে ৬২ বলে ১১৪ রানের ইনিংস খেলেন তিনি। ২২ বছর বয়সী শাহজাদের সেঞ্চুরিটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে ষষ্ঠ। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর দলের বিপদে দুর্দান্ত এক শতক করেন তিনি। মোহাম্মদ তাহার সাথে গড়েন ১৪৩ রানের জুটি। প্রথম শ্রেণির ক্রিকেটে বলের হিসাবে পাকিস্তানের কোনো ক্রিকেটারের দ্রুততম সেঞ্চুরি এটিই। আগের রেকর্ডটি ছিল মিসবাহ-উল-হাকের। ২০১৪ সালে আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫৬ বলে সেঞ্চুরি করেন তখনকার পাকিস্তান অধিনায়ক মিসবাহ। সেইসময়ে টেস্ট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে ভিভ রিচার্ডসের পাশে বসেন তিনি। তবে ১৫ মাস পর সেই রেকর্ড ভেঙে দেন ব্রেন্ডন ম্যাককালাম; অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫৪ বলে সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের ব্যাটার। প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়াও ২২টি লিস্ট ‘এ’ ম্যাচ ও ২৬ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাহজাদ। এছাড়াও অভিজ্ঞতা আছে পাকিস্তান সুপার লিগে(পিএসএল) খেলার। ২০২৫ আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তানের হয়ে বিভিন্ন বয়সভিত্তিক ধাপ পেরিয়ে উঠে এসেছেন শাহজাদ। খেলেছেন অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলের অংশ ছিলেন তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন শাহজাদ

আপডেট সময়: ১২:০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬