আজ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও শ্রীলঙ্কাকে পাত্তা দিল না ইংল্যান্ড। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মাত্র ১৮.৫ ওভারে শ্রীলঙ্কাকে ১২৪ রানে অলআউট করার পর ৬২ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে ইংলিশরা। এই জয়ে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে তারা। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটামুটি ভালোই করেছিল শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্গা ২৪ বলে ৩৬ এবং কামিন্দু মেন্ডিস ২৮ বলে ৩৫ রান করেন। তবে শেষদিকে মাত্র ১০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস, জফরা আর্চার ও সনি বেকার নেন দুটি করে উইকেট। ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। জস বাটলার ও হ্যারি ব্রুকের ব্যাটে পাওয়ারপ্লেতেই ১ উইকেটে ৮২ রান তুলে ফেলে তারা। ২১ বলে ৩৩ রান করে ব্রুক ফিরলেও বাটলার দলকে সহজেই জয়ের কাছে নিয়ে যান। শেষ পর্যন্ত ৩২ বলে ৬২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন বাটলার। তার সঙ্গে টম ব্যান্টন অপরাজিত থাকেন। মাত্র ১০ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড, ফলে ৬২ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় তারা। শ্রীলঙ্কার হয়ে একমাত্র উইকেটটি নেন থারিন্ডু রাথনায়েকে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

আপডেট সময়: ০৯:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬