আজ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহরে ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের যৌথ উদ্যোগে ‘যুব প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধুলিহরের ঐতিহ্যবাহী কোমরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে সভাপতিত্ব করেন ধুলিহর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. আব্দুল করিম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান। খেলায় প্রথমার্ধে ধুলিহর যুব ফুটবল একাদশের মো. মিজানুর রহমান গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ফিংড়ি যুব ফুটবল দলের রমজান গোল করে খেলায় সমতা ফেরান। পরে টাইব্রেকারে ধুলিহর যুব ফুটবল একাদশ ৬-৫ গোলে জয়ী হয়। ম্যাচে যৌথভাবে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ধুলিহরের মিজানুর রহমান ও ফিংড়ির রমজান। অনুষ্ঠানে সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনিছুর রহমান, ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আশরাফুজ্জামান খোকন, ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস ছালাম, ফিংড়ি ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহিনুউজ্জামান, সমাজসেবক আবু শামীম মো. অহিদুজ্জামান, ধুলিহর যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করিম, ফিংড়ি যুব বিভাগের সভাপতি মো. আশরাফ হোসেন, সাংবাদিক মো. হেলালউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজয়ী দলের পুরস্কার স্পনসর করেন আল্লাহর দান পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মো. মেহেদী হাসান চৌধুরী এবং রানার্সআপ দলের পুরস্কার স্পনসর করেন কট্টর বিডির মো. ফয়সাল আহমেদ। খেলায় মাঠ পরিচালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রবিউল ইসলাম, ইয়ারুল ইসলাম ও মো. ফরহাদ হোসেন। খেলা দেখতে স্থানীয় যুবসমাজের বিপুল উপস্থিতি ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:২২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬