আজ বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা Logo পুতিনের জন্মদিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ৩২ Logo পোল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ১, প্রধান শিক্ষকসহ আহত ২ Logo কলারোয়ায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন Logo আশাশুনিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার Logo ধুলিহরে পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-অলঙ্কার লুট Logo ৩১ অক্টোবরের লংমার্চ সর্বাত্মক করার আহ্বান গোলাম পরওয়ারের Logo অসচ্ছল-মেধাবী ৫০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তাদের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী দল। মূল ম্যাচের আগে তাসমান পাড়ে নিজেদের প্রস্তুতি সেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ শুক্রবার সকাল ৯টা ৫০মিনিটে। তার আগে গতকাল বৃহস্পতিবার নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বললেন নারী ক্রিকেট দলের প্রধান কোচ ডেভিড হেম্প। বিসিবির প্রকাশিত এক ভিডিওতে হেম্প বলছিলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলছি, তাই প্রস্তুতি সত্যিই বেশ ভালো হয়েছে। আমরা ভাগ্যবান যে একটি অনুশীলন ম্যাচ পেয়েছিলাম, কিন্তু আমরা যেসব উইকেটে অনুশীলন করেছি সেগুলো চমৎকার ছিল।’ হেম্প অবশ্য জানালেন সেরা দলের বিপক্ষে খেলা মানসিকভাবেও বড় চ্যালেঞ্জ, ‘আমরা এই সত্যটা লুকিয়ে রাখতে পারি না যে আমরা বিশ্বের সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি, যারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সংস্করণেই এক নম্বর। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকভাবে সেটিকে জয় করা।’ হেম্প আগেই জানালেন যেন পরে আক্ষেপ না থাকে, সেটিই তার মূল লক্ষ্য, ‘আমরা চাই না যে এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয় যে, ইস! আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা

শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা

আপডেট সময়: ১১:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬