আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরিজে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মেয়েদের ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে বাংলাদেশ তুলে ১১৭ রান। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রান করে স্বাগতিকরা। বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশার। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন টাইগ্রেস ওপেনার মাইমুনা নাহার। আরেক ওপেনার অচেনা জান্নাত করেন ৬ বলে ৬ রান। আর দলনেতা সাদিয়া ইসলামের ব্যাট থেকে আসে ১২ রান। এদিকে ১৮ বল খেলে ৭ রান করেন বিবি আয়েশা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংসটি খেলে অপরাজিত থাকেন সাদিয়া আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন নিশিতা আক্তার নিশি। এছাড়া ফারজানা ইয়াসমিন ৫, কুমারি শ্রাবণী রানি ১২ ও অদ্রিতা নওশিন ৬ রান করেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাহনুর জাইব। দুটি উইকেট পেয়েছেন রোজিনা আকরাম। একটি করে উইকেট নেন দুজন বোলার। রান তাড়া করতে নেমে ইতিবাচক ব্যাট করতে থাকেন দুই পাকিস্তানি ওপেনার। ১২ বলে ১৭ রান করেন রাভাইল ফারহান। আরেক ওপেনার কোমল খানের ব্যাট থেকে আসে ৩৯ বলে ২৯ রান। এরপর যেন খেঁই হারিয়ে ফেলে পাকিস্তান। দুই ওপেনার ছাড়া দুই অঙ্কের ঘর স্পশ করতে পেরেছেন কেবল জোফিসান আইয়াজ (১২)। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার নিশিতা আক্তার নিশি। ৪ ওভার বল করে ১৬ রানের খরচায় দুটি উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন ফারজান ইয়াসিন, আফরিন খান ও অদ্রিতা নওশিন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল

আপডেট সময়: ১০:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬