আজ সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির Logo প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতির তথ্য পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে Logo বনবিভাগের অভিযানে মধুসহ ১১ মৌয়াল আটক Logo আশাশুনিতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী Logo খুলনায় জামায়াতের থানা কর্মপরিষদ, মজলিসে শূরা ও টিম সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত Logo বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা Logo দুস্থদের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি ইজ্জত উল্লাহ Logo সীমান্তের যেকোন অন্যায় জনগণ প্রতিহত করবে Logo বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর মামলার সাক্ষীকে যুবদল নেতার হুমকি Logo চাপড়ার খেলার মাঠ নিয়ে মামলার তদন্ত ঘিরে বিতর্ক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

খুলনা বিভাগীয় কমিশনারের সাথে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন-এর সঙ্গে সাতক্ষীরার জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জেলার উন্নয়ন কার্যক্রম, জনসেবা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জেলার উন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সাফল্য, সম্ভাবনা ও বিদ্যমান সমস্যার বিষয় তুলে ধরেন। এ সময় সাতক্ষীরার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, শিক্ষার মানোন্নয়ন, সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং সরকারি সেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। বিভাগীয় কমিশনার কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। সভায় শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল সাতক্ষীরা জেলার সার্বিক অবস্থা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, ৩৩ বিজিবির অধিনায়ক আতিকুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবির

খুলনা বিভাগীয় কমিশনারের সাথে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময়

আপডেট সময়: ০৯:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬