শর্তহীনভাবে কাঁচা পাট রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রফতানি বন্ধ হওয়ায় কাজ বন্ধে ক্ষতিপূরণের দাবিতে দৌলতপুর জুটপ্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকেরা রাজপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আন্দোলনের সমর্থনে বিপুল সংখ্যক মহিলাও রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা খুলনা যশোর মহাসড়কের রেলিগেট থেকে দৌলতপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। সড়কে কাঠের গুড়ি এবং বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। সড়কের দু’পাশে আটকে পড়ে যানবাহনের চালক এবং পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। আন্দোলনরত শ্রমিকরা বলেন, গত বছরের ৮ সেপ্টেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয় কাঁচা পাট রফতানির উপর নিষেধাজ্ঞা প্রদান করে। সেই থেকে বিদেশে পাট রফতানি বন্ধ রয়েছে। এ কারণে খুলনা এবং নারায়ণগঞ্জের লক্ষাধিক প্রেস এবং বেলিং শ্রমিক বেকার হয়ে পড়েছে। কাজ বন্ধ থাকায় আমরা পরিবার পরিজন নিয়ে দারুন অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছি। খুলনার দৌলতপুর হচ্ছে পাট রফতানিকারক জোন। এই এলাকায় উল্লেখযোগ্য শ্রমিকের বাসস্থান। পাট ও বস্ত্র মন্ত্রণালয় গত ১৭ মে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানিয়ে দেয়ায় কাঁচা পাট বিদেশে রফতানি দেওয়া সম্ভব নয়। এরই প্রতিবাদে আমরা দৌলতপুর জুট প্রেস ও বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা দাবি আদায়ে আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
খুলনায় তৃতীয় দিনের মতো শ্রমিকদের সড়ক অবরোধ
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- ২০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





























