আজ সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা? Logo শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম Logo জীবিকার সংকটে সুন্দরবনের হাজারো বনজীবী Logo হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮ Logo জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি Logo পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হলে ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস Logo এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি: চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় Logo শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Logo হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ গড়ার সুযোগ পেতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি। প্রতিহিংসা এড়িয়ে চললে দেশে সব সম্ভাবনার দুয়ার উন্মোচিত হবে। বিএনপি ক্ষমতায় এলে নতুন কুঁড়ি পুনরায় চালু করা হবে।

স্লোগাননির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে জানিয়ে তারেক রহমান বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে। এছাড়া দেশে জনগণের শক্তি প্রতিষ্ঠায় সবার সমর্থনের প্রত্যাশা জানান তারেক রহমান।

সভায় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্যাসিবাদের দেড় দশক পর ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সব নারী-পুরুষ, ছাত্র-তরুণ-যুব সমাজসহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। দেশের সব মানুষের কাছে এটুকু বলতে চাই, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলে মিশে।’

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণের জীবনমান উন্নয়নের সব পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। বাংলাদেশে জনগণের শক্তি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন।’

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেশের অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। দেশের তরুণ সমাজ যাতে প্রযুক্তি, কারিগরি শিক্ষা, ক্রীড়া শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই লক্ষ্যে পরিকল্পনা গৃহীত হচ্ছে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘দেশের জনসংখ্যাকে বিশেষ করে তরুণ এবং যুবশক্তিকে কারিগরিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারলে বর্তমান জনসংখ্যা দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।

‘বিএনপির আগামী দিনের রাজনীতি—জনগণের জীবনযাত্রা, জীবনমান উন্নয়নের রাজনীতি। দেশে-বিদেশে ব্যাপক হারে দেশের মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হচ্ছে আমাদের আগামী দিনের রাজনীতি। প্রযুক্তি এবং কারিগরি শিক্ষাব্যবস্থা প্রণয়ন এবং তরুণ যুবশক্তিকে প্রযুক্তিনির্ভর করে দক্ষ জনশক্তিতে কীভাবে রূপান্তর করা যায়—তা হবে আমাদের রাজনীতির অন্যতম আরেকটি মূল লক্ষ্য বা উদ্দেশ্য।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা?

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

আপডেট সময়: ০৩:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫