আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং খুলনা-৫৫০) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. জাকির হোসেন টিটু এবং সাধারণ সম্পাদক পদে শেখ মামুন-অর-রশিদ নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৫৯২ জন। ভোট গণনা শেষে আজ রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে ছাতা প্রতীকের মো. জাকির হোসেন টিটু ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মোজাফফর হোসেন চেয়ার প্রতীকে পেয়েছেন ৬০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে টেলিভিশন প্রতীকের শেখ মামুন-অর-রশিদ ৫১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফারুক হোসেন হরিণ প্রতীকে পেয়েছেন ৩৩৩ ভোট।

সহসভাপতি পদে শামিনুর রহমান সাদ্দাম ঠেলাগাড়ি প্রতীকে ৪২৮ ভোট এবং খন্দকার বদিউর জামান টেবিল প্রতীকে ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. আশরাফুজ্জামান (সাজু) মোটরসাইকেল প্রতীকে ৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল আমীন টুটুল মোরগ প্রতীকে পেয়েছেন ৪১৪ ভোট। সহযুগ্ম সম্পাদক পদে কামাল বাস প্রতীকে ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাবুল হোসেন টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন ৪০৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. সাজু আহম্মেদ উড়োজাহাজ প্রতীকে ৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মিরাজুল ইসলাম উট প্রতীকে পেয়েছেন ২৬৭ ভোট। সহসাংগঠনিক সম্পাদক পদে মো. মশিয়ার মাইক প্রতীকে ৪৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর নাজমুল হায়াত প্রাইভেট কার প্রতীকে পেয়েছেন ২৯৯ ভোট। প্রচার সম্পাদক পদে মো. মিন্টু হাতি প্রতীকে ৬৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর হায়দার আলী ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৫৮ ভোট।

সহপ্রচার সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ব্যাট-বল প্রতীকে ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সুমন হোসেন বালতি প্রতীকে পেয়েছেন ৩৪৮ ভোট। সমাজকল্যাণ সম্পাদক পদে মো. জুলফিকার হোসেন ট্রাক প্রতীকে ৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজগর আলী বই প্রতীকে পেয়েছেন ৪২২ ভোট। অফিস সম্পাদক পদে তরিকুল ইসলাম মোবাইল প্রতীকে ৫৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হারুন তীর-ধনুক প্রতীকে পেয়েছেন ৩৪৩ ভোট। কোষাধ্যক্ষ পদে শেখ আব্দুল মজিদ ফুটবল প্রতীকে ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ হুমায়ুন কবীর আম প্রতীকে পেয়েছেন ৪৮৭ ভোট। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুস সামাদ (গরুর গাড়ি) ৪৩১ ভোট, মো. বিল্লাল হোসেন (ডাব) ৪২২, নুর আলম গাজী (দেয়াল ঘড়ি) ৪০৭, মো. হোসেন আলী (কুড়াল) ৩৯৬, মো. আজিজুল ইসলাম (কলা) ৩৭৯, মো. মোতাহার হোসেন (রেলগাড়ি) ৩৭৩, শেখ শফিকুল ইসলাম (পানির বোতল) ৩৭১ এবং শেখ আনারুল ইসলাম (কাপ-পিরিচ) ৩৫৩ ভোট পেয়ে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট জহুরুল হক। সদস্যসচিব ছিলেন শেখ আরিফুর রহমান আলো এবং সদস্য ছিলেন মো. মিয়ারাজ আলী।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন

আপডেট সময়: ০৭:৪৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬