সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর বাজারে ‘সর্বদলীয় জনগণ’-এর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় জাতপুর বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শাহাদাত হোসেন মিন্টুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ক্বারী মোস্তাফিজুর রহমান, প্রভাষক মোস্তাফিজুর রহমান রেন্টু, অ্যাডভোকেট মশিয়ার রহমান, বিএনপি নেতা মাস্টার আব্দুল মজিদ সরদার ও আব্দুল হালিম। এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ে তাঁরা ঐক্যবদ্ধ থাকবেন। জাতপুর বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো স্থান হবে না। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড ঘটলে বাজারের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেওয়া হবে বলেও তাঁরা জানান। এর আগে বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন দাবি আদায় ও অন্যায়ের প্রতিবাদে স্লোগান দেওয়া হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
তালায় সর্বদলীয় জনগণের বিক্ষোভ মিছিল
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৪৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- ৬৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ






















