সাতক্ষীরার কলারোয়া উপজেলার মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। বছরের প্রায় আট মাসই বিদ্যালয়টির মাঠ পানিতে ডুবে থাকে এবং সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি প্রবেশ করে। বিদ্যালয় সূত্রে জানা যায়, চারপাশের পানি ডিঙিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় প্রায়ই শিক্ষার্থীরা পানিতে পড়ে গিয়ে পোশাক ও বই-খাতা ভিজিয়ে ফেলে। তিন পাশে জমে থাকা নোংরা পানির কারণে বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও সাপের উপদ্রবের মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থাও প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে এই অচলাবস্থার সৃষ্টি হচ্ছে। অবিলম্বে বিদ্যালয় চত্বরের পানি নিষ্কাশন ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এ বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়টির সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
জলাবদ্ধতার দুর্ভোগে
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৪৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- ১৪০ বার পড়া হয়েছে
ট্যাগস:



















