আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১২টার দিকে সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ট্রোকজনিত প্যারালাইসিসে অসুস্থ ছিলেন। তিনি মরহুম শহর আলী মোড়লের সন্তান। শনিবার দুপুরে স্থানীয় দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে রাষ্ট্রীয় সম্মাননা জানায়। প্রশাসন ও পুলিশের কর্মকর্তা এবং স্থানীয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মরহুমের জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার

আপডেট সময়: ০৯:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬