আজ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের দামারপোতা সমাজকল্যাণ পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে বিনামূল্যে চিকিৎসাসেবা ও মেডিকেল ক্যাম্প এবং বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সকালে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

বিকেলে দামারপোতা ফুটবল মাঠে বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিবাহিত দল ১-০ গোলে অবিবাহিত দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবজীবনের পরিচালক খান ফাহিম আল ফুয়াদ। বিশেষ অতিথি ছিলেন ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশরাফুজ্জামান খোকন, চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীর হাসান রুবেল, দামারপোতা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক সাইফুজ্জামান মিঠুন, সভাপতি মাসুম বিল্লাহ সাব্বির, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক বায়জিদ বোস্তামী, সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, আছাদুল ইসলাম, শুকুর আলী, আবু তাহের বাবু, আলতাফ হোসেন সেলিম, বেলাল হোসেন, ইউনুস আলী, মহিদুল ইসলাম, রবিউল ইসলাম, জাহিদুল হাসান ও জিয়ারুল ইসলামসহ সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে বিজয়ী বিবাহিত দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। আয়োজকেরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই দামারপোতা সমাজকল্যাণ পরিষদ সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের আয়োজনেও খেলাধুলার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মনোরম ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রীতি ফুটবল ম্যাচ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট সময়: ০৬:৩২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬