সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের নামাজের পর ঘোনা বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বাহাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। সভা পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আক্তার হোসেন। অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেন, এলাকার উন্নয়নে তিনি সবার সহযোগিতা চান। উন্নয়নের জন্য বরাদ্দ করা অর্থ যেন কোনো জনপ্রতিনিধি বা অন্য কেউ আত্মসাৎ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কাউকে যেন চাঁদা বা ঘুষের হয়রানির শিকার হতে না হয়, সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, “যার হক তাকে দিতে হবে। সবার হক দেখার দায়িত্ব আমার। আমার কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের দায়িত্ব আপনাদের।” সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, আব্দুল হাকিম, মাওলানা খসরুল আলম, মাওলানা সাইফুল্লাহ মুনছুর, মো. যুবায়ের হোসেন ও কাসেদ আলী প্রমুখ। পথসভায় স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ঘোনা বাজারে পথসভায় এমপি ইজ্জত উল্লাহ
-
আজকের বাণী - আপডেট সময়: ০৯:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- ৫৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




























