আজ বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

oplus_0

সাতক্ষীরা জেলা কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর নবনির্বাচিত কমিটির কাছে নির্বাচনের ফলাফল ও দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা চেম্বার অব কমার্সের অফিস কক্ষে এ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এডহক কমিটির কাছে নির্বাচনের ফলাফল শিট হস্তান্তর করা হয়। পরে এডহক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে সমিতির দায়িত্ব হস্তান্তর করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু নবনির্বাচিত কমিটির উপস্থিতিতে এডহক কমিটির কাছে ফলাফল শিট হস্তান্তর করেন। পরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচনে সভাপতি পদে মো. রওশন আলী, সাধারণ সম্পাদক পদে মো. রজব আলী খাঁ, সহ-সভাপতি পদে ফজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে কবিরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক পদে মো. নুরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে আখতারুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আবু সাঈদ, ক্রীড়া সম্পাদক পদে আনারুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে আবু রায়হান, মহিদুল ইসলাম ও খায়রুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ সময় এডহক কমিটির সদস্য আব্দুল ওহাব, হযরত আলী, আশরাফ আলী, আমিনুর রহমান, ফজলুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার নাসিম ফারুক খান মিঠু বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ব্যবসায়ীদের স্বার্থে নবনির্বাচিত কমিটি সমিতির কার্যক্রম আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ১ হাজার ১৫৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

সাতক্ষীরা কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহন

আপডেট সময়: ০৯:৫৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬