আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জুলাই গণ-অভ্যুত্থান সবার হলে দলীয়করণ কেন, প্রশ্ন শফিকুর রহমানের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থান যদি সবার হয়ে থাকে, তাহলে সেটিকে কেন দলীয়করণ করা হচ্ছে—এমন প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বুধবার (৫ আগস্ট) রাতে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘দ্রোহের জুলাই: স্মৃতি প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্মৃতি সম্মেলন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে প্রকৌশল অঙ্গনের শহীদদের স্মরণে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

শফিকুর রহমান বলেন, “এই জুলাই আমাদের সবার যদি হয়, তাহলে জুলাইকে আমরা কেন রাজনীতিকরণ করব? এটা তো হওয়া উচিত নয়।” তিনি সব ক্ষেত্রে দলীয়করণের চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “রাজনীতিতে পরিবর্তন আনতে হলে আগে মনোজগতে পরিবর্তন আনতে হবে। সবাইকে ধারণ করতে হবে। যাঁর যতটুকু সম্মান প্রাপ্য, তাঁকে ততটুকু সম্মান দিতে হবে।” জামায়াতের আমির বলেন, “আমরা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন। তবে কথা পরিষ্কার—আমার সন্তান যে কাজ করলে বীর, অন্যের সন্তান একই কাজ করলে তাকেও বীর বলতে হবে। আবার অন্যের সন্তান যে কাজ করলে সন্ত্রাসী বলা হবে, আমার সন্তান করলেও তাকেও সন্ত্রাসী বলতে হবে। একই কাজের জন্য দ্বৈত মানদণ্ড গ্রহণযোগ্য নয়।”

বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে বিচার বিভাগ, শিক্ষাঙ্গন, নির্বাচন ব্যবস্থা ও পেশাগত জীবনে যারা বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন, এখনো অনেক জায়গায় সেই “কালো ছায়া” রয়ে গেছে। এসব পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, সব বয়স, দল ও ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হওয়ায় ফ্যাসিবাদ পরাজিত হয়েছে। তাঁর দাবি, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন আন্দোলন করলেও জুলাইয়ের আগে ছাত্রদের আন্দোলনের মতো ব্যাপক গণজাগরণ তৈরি হয়নি।

তিনি বলেন, “যুবসমাজ জেগে না উঠলে এবং রাজনৈতিক দলগুলো তাদের পাশে না দাঁড়ালে শুধু আন্দোলন নয়, ছেলে-মেয়েগুলোও নিশ্চিহ্ন হয়ে যেত।” জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে নিহতদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানিয়ে তিনি বলেন, শহীদ পরিবারকে স্বীকৃতি, নিরাপত্তা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা লঙ্ঘন করা হবে না। গণভোটের গণরায় বাংলাদেশে বাস্তবায়ন হবে।” অনুষ্ঠানে ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর গত দুই বছরে জাতীয় ঐক্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য জনগণের প্রত্যাশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফইএবির সভাপতি মো. গোলাম মোস্তফা। সঞ্চালনা করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন), সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট শেখ আল আমিন এবং শহীদ সেলিম তালুকদারের বাবা সুলতান তালুকদারসহ অনেকে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

জুলাই গণ-অভ্যুত্থান সবার হলে দলীয়করণ কেন, প্রশ্ন শফিকুর রহমানের

আপডেট সময়: ১০:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬