স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন পৌর দীঘিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীব উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দেন। সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় মৎস্য পোনা অবমুক্ত
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- ১২৫ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ




























