আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

তৃণমূল পর্যায়ের প্রান্তিক নারী উদ্যোক্তাদের কণ্ঠ জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং তাঁদের ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগের সুযোগ তৈরির লক্ষ্যে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ (ভি-টু-ভি ব্রিজ) উদ্যোগের প্রথম পর্ব সাতক্ষীরায় শেষ হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘ইয়ুথ ইকুয়ালিটি অ্যাওয়ার্ড ২০২৬’জয়ী উদ্যোগটি বাস্তবায়ন করছে পরামর্শক প্রতিষ্ঠান ক্যাপসি। শুক্রবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১২ এপ্রিল বাংলাদেশ সামরিক জাদুঘরে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও প্রথম আলোর উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ কনক্লেভ ২০২৬’-এ ‘ইয়ুথ ইকুয়ালিটি অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়। দেশের ৬৪ জেলার ১০২টি সংগঠনের মধ্য থেকে ছয়টি সংগঠন এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়। এর মধ্যে ক্যাপসিও ছিল। ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ উদ্যোগের মাধ্যমে তৃণমূলের প্রান্তিক নারী উদ্যোক্তাদের জীবনসংগ্রাম, সফলতা ও ব্যবসায়িক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি তাঁদের বিনিয়োগযোগ্য করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের কনটেন্ট নির্মাতা হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্তরা নারী উদ্যোক্তাদের সাক্ষাৎকার নিয়ে পডকাস্ট ও রিল তৈরি করেন।

উদ্যোগটির প্রথম পর্ব বাস্তবায়ন করা হয় জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলা সাতক্ষীরায়। এ পর্বে কিশোর-কিশোরীরা সাতজন নারী উদ্যোক্তার জীবন ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প নিয়ে সাতটি পডকাস্ট তৈরি করেন। উদ্যোক্তাদের মধ্যে কেউ বাল্যবিবাহের শিকার হওয়ার পর নিজ উদ্যোগে ব্যবসা গড়ে তুলেছেন। কেউ নিরাপদ ফল ও সবজি বিক্রি করছেন, কেউ মনোহারি দোকান পরিচালনা করছেন, আবার কেউ স্যানিটারি পণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। প্রথম পর্বের সমাপনী উপলক্ষে সাতক্ষীরার রয়েল প্লাস কনভেনশন হলে কমিউনিটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, উদ্যোক্তা ও উন্নয়নকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সহসভাপতি মো. আবুল কালাম, দৈনিক সাতক্ষীরার সকালের সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সিদ্দিকী’স গ্রিন টেকনোলজির প্রতিষ্ঠাতা মোস্তাক আহমেদ সিদ্দিকী এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর শামীমুল আরেফিন সুমন।

এদিকে, প্রথম পর্বেই নারী উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। কোডেক উদ্যোক্তাদের নিজেদের বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি কিশোর-কিশোরীদের তৈরি কনটেন্ট আরও মানুষের কাছে পৌঁছে দিতে কনটেন্ট প্ল্যাটফর্ম ‘স্পাইক স্টোরি’র সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ক্যাপসি। ক্যাপসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওমর বিন রেজা মাহি বলেন, ‘তৃণমূলের নারী উদ্যোক্তাদের কণ্ঠ সব সময় ছিল, ছিল না শুধু সেতু। তরুণেরা সেই সেতু গড়তে পারে, সাতক্ষীরায় আমরা তা দেখেছি। এখন আমাদের লক্ষ্য সারা দেশে এই সেতু গড়ে তোলা, যাতে এই নারীরা শুধু দৃশ্যমান না হন, বিনিয়োগও পান।’ ভবিষ্যতে দেশের অন্যান্য জেলার প্রান্তিক নারী উদ্যোক্তাদের কাছেও ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ উদ্যোগটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কাজে উন্নয়ন সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, ইমপ্যাক্ট বিনিয়োগকারী ও গণমাধ্যমকে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছে ক্যাপসি। পাশাপাশি উদ্যোগটির প্রথম পর্ব বাস্তবায়নে সহযোগিতার জন্য প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’

আপডেট সময়: ০৭:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬