আজ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন সামনে রেখে টিটু-মামুন পরিষদের মিছিল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

আগামী শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) ত্রিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ মুহূর্তে বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যার পর নির্বাচনী মিছিল ও শোডাউন করেছে টিটু-মামুন পরিষদ। সন্ধ্যার পর সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বর থেকে টিটু-মামুন পরিষদের উদ্যোগে মিছিলটি বের হয়। এতে নেতৃত্ব দেন পরিষদের সভাপতি পদপ্রার্থী মো. জাকির হোসেন (টিটু) ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ মামুন-অর-রশিদ।

মিছিলটি বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শ্রমিক, চালক, হেলপার ও সমর্থকেরা অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রচারণা চালানো হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে পরিষদের অন্যান্য পদপ্রার্থী, সংগঠনের সাধারণ সদস্য ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

টিটু-মামুন পরিষদের নেতারা জানান, শ্রমিকদের অধিকার আদায় এবং সংগঠনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাঁদের প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচনের আগে এটি ছিল তাঁদের শেষদিকের প্রচারণামূলক কর্মসূচিগুলোর একটি। আগামী শনিবার ভোটগ্রহণের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচন সামনে রেখে টিটু-মামুন পরিষদের মিছিল

আপডেট সময়: ০৯:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬