আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিসিবির আপত্তি, ‘পাত্তা’ দিল না আইসিসি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

আগেই জানা গিয়েছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও যুক্তরাষ্ট্র। তবে বিশ্বকাপের সহ-আয়োজকদের সঙ্গে খেলতে আপত্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে সেই আপত্তি ‘পাত্তা’ না দিয়ে সেই ম্যাচ রেখে সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। মূল পর্বের আগে ১৭টি প্রস্তুতি ম্যাচ রাখা হয়েছে প্রকাশিত সূচিতে। ২৭ মে থেকে ১ জুন, ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং যুক্তরাষ্ট্রে দুটি করে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচগুলো।

বিশ্বকাপের মূল আসর মাঠে গড়ানোর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। ২১, ২৩ ও ২৫ মে হবে এই তিন ম্যাচ। এই সিরিজ খেলতে এরই মধ্যে বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন শান্ত-তাসকিনরা। মূলত এ কারণে বিশ্বকাপের সহ-আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক প্রস্ততি ম্যাচটি খেলতে আপত্তি ছিল বিসিবির। তবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের প্রস্তুটি ম্যাচটি সূচিতে রেখেছে আইসিসি। ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা শুরু হবে ম্যাচটি।

আর ১ জুন নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তবে এই ম্যাচে ভেন্যু এখনো নির্ধারিত হয়নি। সূচিতে শুধু জানানো হয়েছে ম্যাচটি যুক্তরাষ্ট্রের মাটিতেই হবে। এ ছাড়া নির্ধারিত হয়নি ম্যাচ শুরুর সময়ও। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলো আইসিসির মর্যাদা পায় না। ফলে প্রায় স্কোয়াডের সকল ক্রিকেটারদের পরখ করতে পারবে দলগুলো। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সূচি- ২৮ মে যুক্তরাষ্ট্র- বাংলাদেশ, টেক্সাস, ১ জুন বাংলাদেশ-ভারত, যুক্তরাষ্ট্র (ভেন্যু চূড়ান্ত হয়নি)

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

বিসিবির আপত্তি, ‘পাত্তা’ দিল না আইসিসি

আপডেট সময়: ১২:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪