আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিশ্বকাপ যাচ্ছে ব্রাজিলে

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

আগেই নিজের নাম প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। তখন নিশ্চিত হয়ে যায় ২০২৭ সালের নারী বিশ্বকাপ আয়োজক হওয়ার লড়াইটা হবে ইউরোপ ও লাতিন আমেরিকার। যে লড়াইয়ে লাতিনদের কাছে পাত্তা পেলেন না ইউরোপিয়ানরা। পরিষ্কার করে বললে জয়টা হয়েছে ব্রাজিলের। এর অর্থ হচ্ছে ২০২৭ সালের নারী বিশ্বকাপের আয়োজক সেলেসাওরা। শুক্রবার (১৭ মে) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বার্ষিক কংগ্রেস। এখানে ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হয় আয়োজক। ব্রাজিলের সঙ্গে আয়োজক হওয়ার দৌড়ে ছিল বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি (বিএনজি)।

নারী বিশ্বকাপের আয়োজক হতে যৌথভাবে বিড করে ইউরোপের এই তিন দেশ। ফিফার সদস্যভুক্ত দেশ ও অঞ্চলগুলোর ভোটে বেশ বড় ব্যবধানে জয় পায় ব্রাজিল। ১১৯টি পায় লাতিন আমেরিকার দেশটি। আর ইউরোপের তিন দেশের ঝুলিতে পড়ে ৭৮ ভোট। ফলে লাতিন আমেরিকার প্রথম দেশে হিসেবে নারী বিশ্বকাপ আয়োজকের মর্যাদা পেয়েছে ব্রাজিল। ভোটের পর ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো বলেছেন, ‘ব্রাজিলকে অভিনন্দন। ব্রাজিলে আমাদের সেরা বিশ্বকাপ হবে। সেইসঙ্গে বিএনজি-কেও ধন্যবাদ। তারাও বিডে দুর্দান্ত ছিল।’

আয়োজক হওয়ার দৌড়ে থাকা দুই পক্ষ পূরণ করে ছিল সকল শর্ত। তবে টেকনিক্যাল দিকে এগিয়ে থাকায় বিবেচিত হয়েছে ব্রাজিল। বিশেষ করে স্টেডিয়াম, থাকার সুবিধা, সমর্থক গোষ্ঠী ও যাতায়াত সুবিধায় এগিয়ে যায় পেলে-নেইমারের দেশ। এর আগে ১৯৫০ ও ২০১৪ সালে পুরুষ বিশ্বকাপের আয়োজক ছিল ব্রাজিল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

বিশ্বকাপ যাচ্ছে ব্রাজিলে

আপডেট সময়: ১২:২৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪