আজ সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরার উপকূলে মাংস এখন বিলাসিতা, পুষ্টিহীনতার ঝুঁকিতে প্রান্তিক মানুষ Logo ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলে ও ৪ ট্রলার দেশে ফিরল Logo শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার, হত্যাসহ ৪ মামলার আসামি Logo ১৪০টির বেশি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী Logo ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরছেন আফসান আরা বিন্দু, আসছে ‘হেডলাইন’ Logo ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ, সংসদে প্রশ্ন বিরোধী দলের এমপির Logo ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের, ফের হামলায় ‘কঠোর জবাব’-এর হুঁশিয়ারি Logo প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন Logo তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঠাকুরগাঁওয়ে দেশ পুনর্গঠনের নির্বাচনের আহ্বান তারেক রহমানের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ জীবন দিয়েছে, অত্যাচার-নির্যাতন সহ্য করেছে—এই ত্যাগের মূল্যায়ন কখনো বৃথা যেতে দেওয়া যাবে না। এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, দেশ পুনর্গঠনের নির্বাচন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির আয়োজনে নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত এক যুগ ধরে মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারেনি, কথা বলার স্বাধীনতাও পায়নি। একই সময়ে দেশের মানুষ অর্থনৈতিক অধিকার থেকেও অনেকটাই পিছিয়ে পড়েছে। তারেক রহমান বলেন, দেশের যুবকদের কর্মসংস্থান সৃষ্টির যে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল, তা হয়নি। মা-বোনদের যথাযথ মূল্যায়ন করা হয়নি এবং কৃষকদের অর্থনৈতিকভাবে সহযোগিতা দেওয়ার ক্ষেত্রেও ঘাটতি ছিল। তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া বাংলাদেশকে নতুন করে গড়ে তোলা সম্ভব নয়। একটি সমৃদ্ধ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করতে চায়—এ লক্ষ্যেই দলীয় কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হচ্ছে। উত্তরাঞ্চলকে কৃষিপ্রধান এলাকা উল্লেখ করে তিনি জানান, কৃষকদের ঋণের বোঝা লাঘবে কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হবে। ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর অঞ্চলে কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রয়োজন অনুযায়ী হিমাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

বন্ধ হয়ে যাওয়া চিনিকল, রেশম কারখানা ও চা শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, এসব শিল্প পুনরুজ্জীবিত হলে স্থানীয় অর্থনীতি সচল হবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কারিগরি ও কৃষিভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত তরুণদের জন্য ঠাকুরগাঁওয়ে আইটি পার্ক বা আইটি হাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে তারা নিজ এলাকায় থেকেই কাজের সুযোগ পান।

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রামে গ্রামে ‘হেলথকেয়ার কর্মী’ নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এসব কর্মী মা ও শিশুদের ঘরে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেবেন। এ ছাড়া এলাকায় মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজ স্থাপনের জনদাবি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্থানীয় বিমানবন্দরটি দ্রুত চালুর ঘোষণাও দেন। সমাবেশে তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব নাগরিক মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাবেন। খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও নারীরা নিরাপদে চলাচল ও জীবনযাপন করতে পারবেন—এমন বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার উপকূলে মাংস এখন বিলাসিতা, পুষ্টিহীনতার ঝুঁকিতে প্রান্তিক মানুষ

ঠাকুরগাঁওয়ে দেশ পুনর্গঠনের নির্বাচনের আহ্বান তারেক রহমানের

আপডেট সময়: ০১:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬