আজ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

পাটকেলঘাটায় ঈদের নামাজ আদায় করেন এমপি ইজ্জত উল্লাহ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ পাটকেলঘাটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে পাটকেলঘাটা বলফিল্ড কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত ঈদের জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ইজ্জত উল্লাহ কোরবানির শিক্ষা, ত্যাগের মহিমা এবং মানবকল্যাণে ইসলামের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ঈদুল আজহা আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবসেবার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা রেজাউল করিম। এ সময় বক্তব্য দেন ঈদগাহ কমিটির সভাপতি আব্দুল লতিফ, সহসভাপতি ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং সহসভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

পাটকেলঘাটায় ঈদের নামাজ আদায় করেন এমপি ইজ্জত উল্লাহ

আপডেট সময়: ১০:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬