আজ রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক Logo চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Logo খুলনা মহানগর ছাত্রশিবিরের ‘সাইক্লিং ফর গ্রিন সিটি, ক্লিন সিটি’ ক্যাম্পেইন Logo ২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ Logo তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি Logo দেবহাটায় ঘের কর্মচারীর রহস্যজনক মৃত্যু Logo সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার Logo সাতক্ষীরায় খো খো প্রশিক্ষণ ও আন্তঃজেলা টুর্নামেন্ট সম্পন্ন Logo কালিগঞ্জে পরিবেশ দিবসে জামায়াতের মানববন্ধন Logo কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টার নিন্দা জামায়াতের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২ জুন) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, সীমান্তে অবৈধভাবে নাগরিকদের বাংলাদেশি পরিচয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার ভারতীয় নীতি অত্যন্ত নিন্দনীয়। নাগরিকদের পরিচয় যাচাই করে কূটনৈতিক চ্যানেলে সমস্যার সমাধান না করে ‘পুশইন’ নীতি অনুসরণ করা অগ্রহণযোগ্য এবং এটি সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।

তিনি বলেন, গত ৩১ মে দিবাগত রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের পুশইনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে নারী ও শিশুসহ কয়েকজন ভারতীয় নাগরিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এসব নাগরিককে ফিরিয়ে নিতে এবং ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিজিবিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে কূটনৈতিক চ্যানেলে এ বিষয়ে কার্যকর প্রতিবাদ না করা এবং সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির সমালোচনা করেন।

ভবিষ্যতে সীমান্ত অপরাধ প্রতিরোধ, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং এ ধরনের সমস্যার সমাধানে সরকারকে প্রয়োজনীয় অভ্যন্তরীণ ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

তালায় সীমানা পিলার ও মোটরসাইকেলসহ ৪জন আটক

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টার নিন্দা জামায়াতের

আপডেট সময়: ১২:০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬